[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৪ ৬:৩৯ পিএম

মো. মাহফুজ আলমছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁর নাম মো. মাহফুজ আলম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের ছাত্র।

আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁকে সচিব পদমর্যাদায় বেতন, আনুষঙ্গিক সুবিধাসহ এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটা আগে ঘটে) তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর