[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গোপালগঞ্জ অভিমুখে এনসিপির পদযাত্রা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ৫:৫৬ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ কর্মসূচির ঘোষণা দেন। এক পোস্টে তিনি লেখেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’

পোস্টের এক মন্তব্যে তিনি আরও লেখেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। গত ১৫ দিনে দলটি তিনটি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় জনসমাবেশ করেছে।

এসআর

সম্পর্কিত খবর