[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এই ধরনের মূর্খ উপদেষ্টা দেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি : ইশরাক...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৫ ৮:০৩ এএম

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মতো ‘অদক্ষ ও দায়িত্বহীন’ উপদেষ্টা দেশের ইতিহাসে আর দেখা যায়নি।

বুধবার (১৮ জুন) নগর ভবনে এক উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, “আমরা লক্ষ্য করছি, দেশের নানা প্রান্তের মানুষের দাবি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করলেও, ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে। সরকার দেখেও দেখছে না, শুনেও শুনছে না।”

সরকারের আচরণকে ‘নব্য স্বৈরাচারী’ মনোভাব আখ্যা দিয়ে তিনি বলেন, “এই ধরনের একপেশে ও উদ্ধত আচরণ আমাদের বিস্মিত করেছে। আমাদের ন্যায্য দাবির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা হয়নি। আন্দোলনের প্রথম দিনই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।”

তিনি অভিযোগ করেন, “সর্বোচ্চ আদালতের রায় পাওয়ার পরও সরকারের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এটি কোনো গণতান্ত্রিক শাসনের বৈশিষ্ট্য হতে পারে না।

এসআর

সম্পর্কিত খবর