[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

যুক্তরাজ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৫ ৫:৪০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যস্থ সব সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)।

বুধবার (১১ জুন) রাতে আল জাজিরার অনুসন্ধানী ইউনিট (আই-ইউনিট) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ’র একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চলমান একটি সিভিল তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর একাধিক সম্পত্তি জব্দের আদেশ জারি করা হয়েছে। এই আদেশের ফলে তিনি এখন এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

জানা গেছে, যুক্তরাজ্যে তার সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। এরপরই এনসিএ এই পদক্ষেপ নেয়।

এর আগেও শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছিল এনসিএ।

চট্টগ্রামের প্রভাবশালী এক পরিবারের সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর তিনি বাংলাদেশ ত্যাগ করেন। 

এসআর

সম্পর্কিত খবর