[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

দেশ আর এনজিও পরিচালনা এক নয়: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৫ ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, “দেশ পরিচালনা আর এনজিও পরিচালনা এক নয়।

দেশ চলবে সংবিধান ও জনগণের ইচ্ছা অনুযায়ী।”

সোমবার কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা জনগণের রায়ের ভয় পাচ্ছে। জনগণ এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, এবং তা ডিসেম্বরের আগেই। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। বারবার নির্বাচন পেছানোর অপচেষ্টা করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া যাবে না। তিনি ষড়যন্ত্রকারীদের গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। 

এসআর

সম্পর্কিত খবর