[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক বহাল : আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন ২০২৫ ৮:৪৭ এএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বৈধ বলে ঘোষণা দিয়েছে আপিল বিভাগ।

একইসঙ্গে দলের বহুল আলোচিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও বহাল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফেরানোর নির্দেশ দেন নির্বাচন কমিশনকে (ইসি)।

সংক্ষিপ্ত রায় নির্বাচন কমিশনে প্রেরণ

সন্ধ্যায় আদালতের সংক্ষিপ্ত রায় নির্বাচন কমিশনে পাঠানো হয়। তবে এ বিষয়ে ইসি সচিব আখতার হোসেন গণমাধ্যমকে জানান, “এখনো পর্যন্ত আমরা আদেশের চিঠি পাইনি। প্রাপ্তির পর কমিশন যথাযথভাবে বিষয়টি বিবেচনা করবে।”

প্রতীকের বিষয়ে সিদ্ধান্তের ভার ইসির ওপর

রায়ে দলটির ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা না থাকলেও, বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রতীক বহাল রাখার বিষয়েও এখন সিদ্ধান্ত নেবে ইসি।

আইনজীবীর দাবি: প্রতীকও বৈধ

এদিকে জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির রোববার রাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে দাবি করেন, “সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী দলটির নিবন্ধন ও প্রতীক উভয়ই বৈধ ও বহাল রয়েছে।”

পটভূমি

এর আগে হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল। সেই রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলে আপিল বিভাগ তাদের পক্ষে রায় দেন। দীর্ঘদিন পর আদালতের এমন রায় জামায়াতের রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

সম্পর্কিত খবর