[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

এবার সাবেক ভূমিমন্ত্রী হীরা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৫ ৮:৪৯ এএম

সংগৃহীত ছবি

শেরপুরে জমি বিক্রির সময় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তারা আটক হন। পরে তাদের শেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। স্থানীয় ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।

ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

এসআর

সম্পর্কিত খবর