[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ নতুন ধারা’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ৬:৫০ এএম

ফাইল ছবি

দেশের রাজনীতিতে নতুন সংযোজন ‘বাংলাদেশ নতুন ধারা’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ আবদুল আহাদ নূর এবং সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম। তিনি ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা এ কে সামসুল হক কাবা, মুফতি মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর, প্রফেসর খোদাদাদ খান, মিজানুর রহমান স্বপন, মো. হুমায়ূন কবির, গিয়াসউদ্দিন শাহিন, সালেহ আহমেদ, তানভীর আহমেদ, শফিকুল ইসলাম, শামীম মিয়াসহ আরও অনেকে।

দলের নেতারা জানান, তারা একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করতে চান, যেখানে দেশপ্রেম, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর