[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের নির্দেশ

রোমানের বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে মীর সরাফত আলী সপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৮:৫৮ এএম

ফাইল ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোলা ইউনিয়নের নিহত রোমানের বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে পরিবারের পাশে দাড়িয়েছেন মীর সরফত আলী সপু।

বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা।

সে সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারেক রহমানও তার মতই সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকেন।

তার ৩১ দফার মধ্যেই মানুষের পাশে থাকার কথা রাষ্ট্রীয়ভাবে উত্থাপিত হয়েছে।

রোমানের কথা শুনি সে আমাকে নির্দেশ দিয়েছেন এ পরিবারের যাতে কোন সমস্যা না হয় । তাই আজ নিহতের বাবার হাতে আমি আমার পক্ষ থেকে কিছু সহায়তা দিয়ে গেলাম এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সাধারণ সম্পাদক জসিম মোল্লা,সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল মল্লিক, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,জেলা নারী ও শিশু অধিকার ফোরাম দপ্তর সম্পাদক রিমন,শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাদশা,উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম আহবায়ক সামসুল ইসলাম, সদস্য সচিব সামসুল হক,সিরাজদিখান উপজেলা আহবায়ক মনির হোসেন পিন্টু,সদস্য সচিব রাকিব মোল্লা,উপজেলা যুবদলের আহবায়ক সদস্য বাবু,মতি,ইসমাইল,সোহেল,রুবেল প্রমুখ। 

এসআর

সম্পর্কিত খবর