সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে কারা এবং কী উদ্দেশ্যে হামলাটি চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা বাসভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এফ/ডি