[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ৬:০১ পিএম

সংগৃহীত ছবি

দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার জন্য একটি করে আধুনিক মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার।

এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে প্রকল্প দলিল তৈরির কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম কার্যদিবসে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির নির্মাণের সরকারি পরিকল্পনা রয়েছে কি না।

থাকলে, সেই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য সময়ও জানতে চান তিনি।

জবাবে ধর্মমন্ত্রী জানান, আপাতত দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর