[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ১১:৫৩ এএম

সংগৃহীত ছবি

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ

 জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ‘আমজনতার’ তারেক রহমান। তাঁর বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের আসনপ্রাপ্তি এবং সমালোচনার মুখোমুখি হওয়ার সক্ষমতার মতো বিষয়গুলো উঠে এসেছে।

​আলাপকালে তিনি জানান, তাঁর সাম্প্রতিক জাপান সফরে আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও জামায়াতের 'গুপ্তগিরি' নিয়ে কথা হয়েছে। তিনি মন্তব্য করেন, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না, বরং মাঠে আওয়ামী লীগ সক্রিয় থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো। তিনি মনে করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মাঠে থাকলে জামায়াত বর্তমানের মতো এত আসন পেতে সক্ষম হতো না।

​আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের দুটি বড় রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা সম্ভব এবং তারা নিজেদের ভুল দ্রুত অনুধাবন ও স্বীকার করতে শেখে। তিনি আরও উল্লেখ করেন যে, এসব দলের ভুল ধরিয়ে দিলে কাউকে শাস্তির মুখে পড়তে হয় না।

​অন্যদিকে, জামায়াতের এক সংসদ সদস্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনা করা হলে দলটি তা সহজভাবে নিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্যমতে, সমালোচনা পেয়ে জামায়াত তীব্র প্রতিক্রিয়া দেখালেও বড় রাজনৈতিক দলগুলোর মানসিকতা সব সময়ই বড় হয়।

​তারেক রহমানের দেওয়া বক্তব্য সংবলিত ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ সাঈদী লিখেছেন, “গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে।”

এইচ/এম

সম্পর্কিত খবর