[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণেই হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ডিসেম্বরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, তবে সরকারের ব্যর্থতা ও পারফরম্যান্সের ওপর আস্থা

 নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

​তিনি বলেন, ডিসেম্বরে কিছু ঘটলে তা সরকারের ব্যর্থতা এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে।

​মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির প্রতিবাদে এনসিপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বলেন, এ সরকারকে জবাব দিতে হলে রাজপথই একমাত্র পথ এবং এছাড়া তাদের শায়েস্তা করার আর কোনো উপায় নেই।

​গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক দাবি করে নাহিদ ইসলাম বলেন, সরকার সময়মতো সঠিক পরিকল্পনা নিতে না পারায় এ সংকট তৈরি হয়েছে। যেকোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এড়ানোর সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, আন্দোলনে ফ্যাসিস্টরা প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করলে তার দায় সরকারকেই নিতে হবে, কারণ সারাদেশে তাদের প্রশ্রয় দিচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু এখন তাদের দখলে।

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যৌথ আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার।

এইচ/এম

সম্পর্কিত খবর