শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি জানান, রাত ৯টার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন মন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসে সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়ে।
চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে বাসায় থেকেই তিনি বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে।
এসআর