[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

চলতি মাসের শেষেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৬:০৮ পিএম

সংগৃহীত ছবি

চলতি আগস্ট মাসের শেষ নাগাদ প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ সুবিধা চালু করা হবে বলে

 জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

​তিনি জানান, সাধারণ এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই ‘প্রবাসী কার্ড’-এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং লেনদেন করতে পারবেন। এছাড়া দেশে ফেরার পর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসহ বিভিন্ন সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে তারা বিশেষ অগ্রাধিকার পাবেন।

​মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর