চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল (ডায়না মোস্তফা) দীর্ঘদিন ধরে হৃদরোগে চিকিৎসাধীন রয়েছেন।
তার চিকিৎসা ব্যয় নির্বাহে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে কচুয়া উপজেলার একটি অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদের পরামর্শে দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের উদ্যোগে এই সহায়তার অর্থ মোস্তফা কামালের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম, ৯ নম্বর কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাচার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সোহেল মাহমুদ এবং ৯ নম্বর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মোস্তফা কামালের দ্রুত আরোগ্য কামনা করে তার সুস্থতার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে চিকিৎসা গ্রহণ করছেন।
এসআর