[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জামায়াতকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: ফখরুলের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ৬:২৩ পিএম

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ কখনোই বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।

তার দাবি, মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকার কারণেই জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয়নি।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ এলাকার পরিত্যক্ত বিমানবন্দর মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


মঞ্চে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল বলেন, দেশে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা ধর্মের কথা বলে রাজনীতি করে। পরে উপস্থিত জনতার প্রতিক্রিয়ার মধ্যে তিনি বলেন, জনগণকে সত্য ও বাস্তবতার ভিত্তিতে রাজনীতি করতে হবে, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নয়।


জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান।


অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর