[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিভাজনের রাজনীতিতে তরুণদের উন্নয়ন সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৯:৩৫ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, বিভাজন ও ট্যাগিংয়ের রাজনীতি এবং একে অপরকে শত্রু ভাবার সংস্কৃতি বজায় থাকলে দেশের তরুণ প্রজন্ম কখনোই উপকৃত হবে না। সোমবার (১৮ মে)

 বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আল্লাহর নিরানব্বই নাম চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্রকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে স্কুল-কলেজের পড়াশোনা শেষে তরুণদের হতাশ হতে না হয় এবং প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।

বর্তমান রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বেসরকারি খাতকে আরও উন্মুক্ত করার তাগিদ দেন, যাতে তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং বিদেশমুখী না হয়ে বরং প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ পান।

এছাড়া দেশে কর্মসংস্থান সীমিত হলে বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

এসআর

সম্পর্কিত খবর