[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪ ৭:২৮ পিএম

দেশ টিভির এমডি আরিফ হাসান

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরিফ হাসানের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে দেশ ত্যাগের আগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

এসআর

সম্পর্কিত খবর