[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪ ১০:৩৮ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিজয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রিয়ার কনস্যুলার এবং বিএনপির চেয়ারপারসনের ফরেন উপদেষ্টা কমিটির সদস্য তাজভীরুল ইসলাম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।

ড. ক্যাথারিনা বাংলাদেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও, দেশের দূতাবাস দিল্লিতে অবস্থিত। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য কয়েকটি দেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি শায়রুল কবির।

এসআর

সম্পর্কিত খবর