[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

নির্বাচনে জয় ও দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৮:০৯ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫০ হাজার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো সংসদে যোগ দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিএনপির সাথে তার দীর্ঘ ১৭

 বছরের সম্পর্ক, দল থেকে বহিষ্কার এবং বর্তমান সংসদ নিয়ে খোলামেলা কথা বলেছেন। রুমিন জানান, দল তাকে মনোনয়ন না দিলেও তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন এবং সাধারণ মানুষের অকুন্ঠ সমর্থনে বিজয়ী হয়েছেন।

১৭ বছর একাই বিএনপির হয়ে রাজপথ ও মিডিয়ায় লড়াই করার পরও কেন তাকে বহিষ্কার করা হলো—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এর সঠিক উত্তর কেবল দলের নীতিনির্ধারকরাই দিতে পারবেন; তবে খালেদা জিয়ার মৃত্যুর দিনই বিকেলে তার বহিষ্কারের খবরটি তিনি সংবাদমাধ্যমে দেখেন।

বর্তমান সংসদ সম্পর্কে তিনি মন্তব্য করেন যে, আওয়ামী লীগ ও বাম দলগুলোর মতো বড় অংশ নির্বাচনে না থাকায় প্রায় এক-তৃতীয়াংশ জনমত সংসদের বাইরে রয়ে গেছে। এছাড়া অনেক নতুন মুখ আসায় সংসদীয় কার্যক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে বলেও তিনি মনে করেন।

এসআর

সম্পর্কিত খবর