[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

রাজধানীবাসীকে তিন দিনব্যাপী ঈদ উৎসবে যোগ দেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ৯:২৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এক

 ফেসবুক বার্তার মাধ্যমে নগরবাসীকে তিন দিনব্যাপী বিশেষ ঈদ উৎসবে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। গত বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই নাগরিক উৎসবে থাকছে চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের পর বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরের দিন ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। প্রায় পাঁচশ বছরের পুরনো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে সব ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে অংশ নিতে তিনি রাজধানীবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর