[email protected] মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ১১:৩৯ এএম

ফাইল ছবি

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরোপয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (৯ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।

আজ রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে দলটির নেতাকর্মীদের সমবেত হওয়ার ডাক দেওয়া হয়েছে।

আজ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর