কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা তার সমর্থকদের প্রতি এক
বিশেষ আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তাকে নিয়ে সমালোচনা বা কটূক্তির বিপরীতে সংযত থাকার অনুরোধ করেন।
মুফতি আমির হামজা তার অনুসারী ও দেশবাসীর উদ্দেশে লিখেছেন, যেসব প্ল্যাটফর্মে তাকে নিয়ে 'মিডিয়া ট্রায়াল' বা কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন পাল্টা খারাপ ভাষা ব্যবহার না করেন। তিনি সমর্থকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, খারাপের জবাবে খারাপ কথা বলে কোনো নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা উচিত নয়।
তিনি তার সমর্থকদের দুটি পথ বাতলে দিয়েছেন:
১. সম্ভব হলে সুন্দরভাবে বুঝিয়ে বলা।
২. অথবা নীরব থেকে বিষয়টি এড়িয়ে যাওয়া।
কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে আক্রমণাত্মক কথা না বলার জন্য তিনি কড়া আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, একজন মুমিনের মুখ থেকে অন্য মুমিন নিরাপদ থাকবে—এটিই ইসলামের শিক্ষা এবং তার কাম্য। নিজের বিরুদ্ধে চলমান সমালোচনার বিষয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে তার জন্য ‘আল্লাহই যথেষ্ট’। তিনি আরও জানান যে, এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং বিশ্বাস করেন শেষ পর্যন্ত মিথ্যার ওপর সত্যেরই জয় হবে।
এসআর
মন্তব্য করুন: