[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার

 মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন
​আখতার হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সানন্দে এই দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে তার সম্মতি জানিয়েছেন।


​ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচির সূচনা হবে।


​রাজনৈতিক মহলে এনসিপির এই আয়োজন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিতি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর