[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আজ জুলাই সনদে সই দেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৮ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে যাচ্ছে।

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৬টায় যমুনায় সনদে সই করবেন দলের প্রতিনিধিরা।


উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এনসিপির এ পদক্ষেপ জাতীয় ঐকমত্যের উদ্যোগে দলটির সম্পৃক্ততাকে আরও স্পষ্ট ও শক্তিশালী করবে।

এসআর

সম্পর্কিত খবর