[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিএনপি–জামায়াত জোটের ভোটের চিত্র প্রকাশ, তৃতীয় অবস্থানে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১২ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রাপ্ত ভোটের হার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত তথ্যে দেখা গেছে, বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট উল্লেখযোগ্য ভোট পেয়েছে।
ইসি সূত্রে জানানো হয়, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোট ভোটের ৪৯.৯৭ শতাংশ অর্জন করেছে। দলটি ২৯০টি আসনে প্রার্থী দেয়।


অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে।


ভোটের হারে তৃতীয় অবস্থানে রয়েছে ছাত্র-তরুণ নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৩২টি আসনে অংশ নিয়ে দলটি ৩.০৫ শতাংশ ভোট পেয়েছে। এনসিপি ১১-দলীয় ঐক্যের অংশ হিসেবে নির্বাচন করে।
সাবেক বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ১৯৯টি আসনে প্রার্থী দেয়। লাঙ্গল প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ০.৮৯ শতাংশ।


এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে প্রার্থী দিয়ে হাতপাখা প্রতীকে ২.৭০ শতাংশ ভোট অর্জন করেছে।


১১-দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২.০৯ শতাংশ ভোট পায়।


এ ছাড়া অংশ নেওয়া অন্য দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে রয়েছে। এসব দলের মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।

এসআর

সম্পর্কিত খবর