সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রাথমিকভাবে জব্দকৃত অর্থের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অর্থ গণনার জন্য মেশিনে পরীক্ষা করা হবে এবং সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, আটক ব্যক্তিকে বিমানবন্দরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উল্লেখ করেছেন, তার কাছে আনুমানিক ৫০ লাখ টাকা রয়েছে।
অচিরেই গণমাধ্যমের উপস্থিতিতে টাকার হিসাব গণনা করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভোটের প্রাক্কালে বিপুল অঙ্কের নগদ অর্থসহ একটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতার আটকের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: