[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলো রিজভীকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল—স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রিজভী। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।


তিনি আরও জানান, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর