আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক জনমত জরিপে নির্বাচনী লড়াই নিয়ে নতুন চিত্র উঠে এসেছে।
জরিপের তথ্যে দেখা যাচ্ছে, জামায়াত ও বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) পরিচালিত এই জরিপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট প্রায় ১০৫টি আসনে জয় পেতে পারে।
অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ধরা হয়েছে ১০১টি। এ ছাড়া অন্যান্য দল ও জোট পেতে পারে ১৯টি আসন, আর প্রায় ৭৫টি আসনে ফলাফল অনিশ্চিত বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি।
জরিপে গণভোট প্রসঙ্গেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়তে পারে প্রায় ৮৯ দশমিক ৬০ শতাংশ, আর ‘না’ ভোটের হার হতে পারে ৯ দশমিক ১০ শতাংশ।
আইআইএলডির পক্ষ থেকে জানানো হয়, দেশের ৩০০টি সংসদীয় আসনের মোট ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে বড় দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন
এসআর
মন্তব্য করুন: