নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার রাজধানী ঢাকার উত্তর অংশের ছয়টি সংসদীয় এলাকায় ধারাবাহিক জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দিনভর এসব কর্মসূচিতে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভার মাধ্যমে তারেক রহমানের প্রচারণা শুরু হবে।
এরপর পর্যায়ক্রমে তিনি দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী এলাকার লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন।
বিকেলের পর্বে আরও দুটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশের শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল এলাকায় সানভ্যালি মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।
বিএনপি সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে দলের চেয়ারম্যানের। আজ রোববার ও আগামীকাল সোমবার মিলিয়ে এসব নির্বাচনী সভায় উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।
এসআর
মন্তব্য করুন: