[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-

ঝিনাইগাতী) সংসদীয় আসনের দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


​অসুস্থতা ও মৃত্যুর বিবরণ
​পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


​জামায়াতে ইসলামীর শোক
​শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তার অকাল মৃত্যুতে শেরপুর ও শ্রীবরদী-ঝিনাইগাতী এলাকার নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর