বাংলাদেশের মানুষ বর্তমান রাজনীতি থেকে দুর্নীতি, লুটপাট এবং পেশীশক্তির 'ভূত' তাড়াতে
চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, এদেশের মুক্তিকামী মানুষ এখন জাগ্রত, তারা রাজনীতিতে প্রকৃত পরিশুদ্ধি দেখতে চায়।
গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুর পৌরসভা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যের মূল দিকগুলো:
লুটপাটমুক্ত রাজনীতি: মামুনুল হক বলেন, "দুর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা কালোটাকা আর গুণ্ডামির জোরে ক্ষমতার মসনদ দখল করতে চায়, তাদের দিন শেষ হয়ে গেছে।
জুলাই বিপ্লবের চেতনা: তিনি জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের স্বপ্নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে 'জুলাই সনদ' বাস্তবায়ন করতে হবে।
নির্বাচনী আহ্বান: আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে গণভোটের আহ্বান জানিয়ে তিনি বলেন, "পরিবর্তনের পক্ষে যারা আছেন, তারা গণভোটে 'হ্যাঁ' দিন এবং রিকশা মার্কায় ভোট দিয়ে বিপ্লবীদের জয়যুক্ত করুন।
উপস্থিত নেতৃবৃন্দ:
জেলা জামায়াতের আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: