জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা এক সাক্ষাৎকারে বলেছেন, তার দলের রাজনৈতিক কার্যক্রম এই বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হয় যে নারীরা সংগঠনের সর্বোচ্চ পদে আসীন হতে পারবেন না।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন।
ধর্মগ্রন্থের বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, “ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারীর সার্বিক নেতৃত্ব ধর্মীয় নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইসলামে পুরুষকে নারীর দায়িত্বশীল হিসেবে দেখা হয়। যেহেতু জামায়াত একটি ইসলামী সংগঠন, তাই এখানে নারীদের পরিচালক বা শীর্ষ পদে দেখা যায় না।”
তিনি আরও যোগ করেন, “সর্বোচ্চ পদে নারীর অবস্থান আমাদের মৌলিক আলোচ্য বিষয় নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো নারীর প্রকৃত অধিকার প্রতিষ্ঠা।
গত পাঁচ দশকে দেশে দুই নারী প্রধানমন্ত্রী থাকলেও নারী নিরাপত্তার কী উন্নতি হয়েছে? আমরা এমন নেতৃত্ব চাই যা মানবিক মূল্যবোধসম্পন্ন।”
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর উপদেষ্টা পরিষদে প্রায় ৪৩ শতাংশ নারী সদস্য রয়েছেন এবং স্থানীয় নির্বাচনেও নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
এসআর
মন্তব্য করুন: