[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ হলে বদলে যাবে দেশ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি ও

 চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা গেলে মাত্র এক বছরের ব্যবধানে দেশের ২৫ শতাংশ ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। আর এই ধারা বজায় থাকলে পাঁচ বছরে দেশের চেহারা শতভাগ বদলে দেওয়া সম্ভব।


​রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর ও জামালপুরের নির্বাচনী সমাবেশ শেষে রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় পায়ে হেঁটে সাধারণ ভোটারদের কাছে যান এবং বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।


​গণসংযোগ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। আমাদের মা-বোনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও যথাযথ সম্মান নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।


​তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশের সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। এই অশুভ সংস্কৃতি দূর করতে পারলে অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত হবে। জামায়াত ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেবে।


​উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিত গণসংযোগ ও পথসভা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর