নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিএনপির প্রতি জনসমর্থন ততই শক্তিশালী হচ্ছে—এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক জনমত জরিপে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এই জরিপে ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির হালনাগাদ চিত্র উঠে এসেছে।
‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’ নামের এই জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৪৭ শতাংশের বেশি মানুষ মনে করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য ব্যক্তি।
জরিপের তৃতীয় ধাপের ফলাফল অনুযায়ী, পূর্ববর্তী ধাপে জামায়াত কিংবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি সমর্থন জানানো কিছু ভোটার বর্তমানে বিএনপির দিকে ঝুঁকেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের একটি উল্লেখযোগ্য অংশও ভোট প্রদানের ক্ষেত্রে বিএনপিকে বিবেচনায় রাখছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: