বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
তিনি আরও বলেন, এ মুহূর্তে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলেই আবার কর্মসূচি শুরু হবে, ইনশাআল্লাহ। পরে কর্মসূচির সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে।
ওই সকালে শান্তিনগর ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার নেপথ্যে কারা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) দীর্ঘ সময় গণসংযোগের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ জানান, ওইদিন ফজরের নামাজের পর থেকে টানা প্রচারণা চালিয়ে সকাল ৮টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। এরপরই তার পূর্বনির্ধারিত সকল কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
অসুস্থ হওয়ার আগে শান্তিনগর বাজারে এক পথসভায় পাটওয়ারী ঘোষণা দিয়েছিলেন, "চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা কেবল আল্লাহকে ভয় পাই। কোনো ভয়ভীতি দেখিয়ে আমাদের দমানো যাবে না।"
উল্লেখ্য, আজ পলওয়েল মার্কেট, নয়াপল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় তার ব্যাপক গণসংযোগের কথা থাকলেও হামলার ঘটনার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী কর্মসূচির সময় ও স্থান পরে জানানো হবে।

মন্তব্য করুন: