[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে - তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১:০৭ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শুধু ভোটের অধিকার নয়, মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।


সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।


এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোট প্রদান করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না।

ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটের সঠিক হিসাব বুঝে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবার দেশ—সব ধর্ম ও শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। এই দেশই আমাদের একমাত্র আশ্রয় ও শেষ ঠিকানা।

এসআর

সম্পর্কিত খবর