[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১:১৭ পিএম

ফাইল ছবি

সাবেক কৃষিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক কৃষিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর, উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা তিনটি মামলায় তাকে আটক করা হয়েছে।

আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা সাতবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই নির্বাচিত হন।

তিনি ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন।

এছাড়া তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এসআর

সম্পর্কিত খবর