আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ভাগ্য নির্ধারণী লড়াই হিসেবে অভিহিত করেছেন
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি ভোটারদের নির্ভয়ে ও বিচার-বুদ্ধি খাটিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান।
সন্ত্রাস ও দখলমুক্ত ক্যাম্পাস: নাহিদ ইসলাম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজত্বের অবসান হবে আগামী ১২ ফেব্রুয়ারি।” তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে কোনো ভয়ভীতি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।
কোনো প্রকার প্রলোভন বা মিথ্যা আশ্বাসে পা না দিতে ভোটারদের সতর্ক করেন তিনি। তিনি বলেন, “যাকেই ভোট দিন না কেন, যোগ্য প্রার্থী দেখে দিন, যিনি সত্যিকার অর্থে দেশ ও এলাকার পরিবর্তন আনতে সক্ষম।”
প্রতিপক্ষ কোনো কোনো ক্ষেত্রে কর্মী-সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে সাধারণ মানুষ রুখে দাঁড়ালে এসব বাধা টিকে থাকবে না বলে তিনি বিশ্বাস করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম একজন তরুণ ও আলোচিত মুখ। তার দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বাংলাদেশের লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সাতারকুলসহ বাড্ডা এলাকায় তার এই গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এসআর
মন্তব্য করুন: