[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রামে পৌঁছেছেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নিতে এই সফরে আসেন।


সূত্র জানায়, বিকেল ৫টা ৪৯ মিনিটে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেন তারেক রহমান। এরপর বিমানযোগে তিনি সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রামে পৌঁছান।


বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতা ও কর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রামে যাত্রা করেন।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার রাতভর চট্টগ্রামে অবস্থান করবেন তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখার পর বিকেলে চট্টগ্রাম ত্যাগ করবেন। একই দিনে ফেনী, কুমিল্লা ও সুয়াগাজীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন।


ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নেবেন এবং গভীর রাতে গুলশানের বাসভবনে ফিরবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর