[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

জামায়াত সরকার গঠন করলে উত্তরাঞ্চলের নদী পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হবে: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ২:০৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের উত্তরাঞ্চলের মৃতপ্রায় নদীগুলো পুনরুজ্জীবিত করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, নদী বাঁচলে ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকাও নতুন গতি পাবে।

তিনি বলেন, নদী বাঁচলে ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকাও নতুন গতি পাবে।শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার এস এম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান নদীকে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের অবহেলা ও অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কারণে উত্তরাঞ্চলের নদীগুলো আজ সংকটের মুখে পড়েছে।

এর প্রভাব শুধু পরিবেশের ওপর নয়, কৃষি, ব্যবসা ও সামগ্রিক সামাজিক জীবনেও নেতিবাচকভাবে পড়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পারলে উত্তরাঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।


তিনি আরও বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। আসন্ন গণভোট ও সাধারণ নির্বাচনকে সামনে রেখে তিনি নাগরিকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।


ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিশ্চিত হলে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সহজ হবে।

তাই তিনি জনগণকে গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানান এবং দেশকে নতুন পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর