[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

কেরানীগঞ্জে নির্বাচনী কাজ শেষে ফেরার পথে বিএনপি নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১১:০৯ এএম

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে হাসান মোল্লা নামে এক বিএনপি নেতা গুরুতর আহত

 হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হযরতপুর ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি।


​হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে তার পরিবার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
​ঘটনার বিবরণ আহতের ছোট ভাই রাকিব হোসেন জানান, হাসান মোল্লা রাতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নির্বাচনী কাজ শেষ করে একটি স্থানীয় ওয়াজ মাহফিলে অংশ নিয়েছিলেন। মাহফিল থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে বিদ্ধ হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


​হাসপাতাল ও পুলিশ সূত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে জরুরি বিভাগে আনা হয়। তার পেটের ডান দিকে গুলির ক্ষত রয়েছে। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।


​হামলাকারীদের পরিচয় বা এই হামলার পেছনের সঠিক কারণ এখনও জানা যায়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর