দেশকে নিরাপদ এবং রাষ্ট্রকে সঠিকভাবে মেরামত করতে হলে জনগণের ভোটের অধিকার
ও কথা বলার অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিটি নাগরিককে সচেতনভাবে সঠিক প্রতিনিধি নির্বাচন করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এটি ছিল তার প্রচারণার প্রথম দিনের শেষ সমাবেশ।
তারেক রহমান তার বক্তব্যে বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, "গত দেড় দশকে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এর ফলে দেশে গণতন্ত্রের সংকট তৈরি হয়েছে। এখন সময় এসেছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি নিরাপদ দেশ গড়ে তোলার।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "বাংলাদেশ সব ধর্মের মানুষের।
এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে। আমরা আগামীতেও সেই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে চাই।
আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "মানুষ এখন পরিবর্তন চায়। তারা এমন একটি দেশ চায় যেখানে মা-বোনেরা স্বাবলম্বী হবে, কৃষকরা ন্যায্য অধিকার পাবে এবং ব্যবসায়ীরা নির্ভয়ে বাণিজ্য করতে পারবে। জনগণের এই নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
দীর্ঘ অপেক্ষার পর সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, গভীর রাতে আপনাদের এই উপস্থিতিই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ একটি নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষৎ প্রত্যাশা করছে।
এসআর
মন্তব্য করুন: