[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

গাজীপুর–১ আসনে বিএনপি প্রার্থীর ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ৫:৪১ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেয়র মুজিবুর রহমান ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।

বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

লিখিত বক্তব্যে গাজীপুর–১ আসনের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. হুমায়ুন কবির খান বলেন, দেশকে সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা বর্তমানে সারাদেশে প্রচার করা হচ্ছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। এর পাশাপাশি গাজীপুর–১ আসনের ভোটারদের চাহিদা ও স্থানীয় উন্নয়নকে প্রাধান্য দিয়ে দলীয় প্রার্থীর পক্ষ থেকে পৃথকভাবে ২৬ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর–১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মেয়র মো. মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন।

এ ছাড়া কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম অভি, দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি স্বপন সরকার প্রমুখ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর