[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৪:৩১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন

 বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। রোববার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্যের অগ্রগতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।


বৈঠকে সিঙ্গাপুরের প্রতিনিধি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর