[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ৩:৪১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

রহমান ১২ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সাক্ষাৎকালে দুই নেতা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধুত্ব, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় কে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন)।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এসআর

সম্পর্কিত খবর