[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩

জুলাই অভ্যুত্থানের নিহত রাইসার কবর জিয়ারত কটিয়াদী উপজেলা জামায়াতের

সংগৃহীত ছবি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানে নিহত রাইসা মনির কবর জিয়ারত করেছে।

এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার কটিয়াদী উপজেলার ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের পূর্বপুরুড়া গ্রামে শহীদ রাইসা মনির পারিবারিক কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের নেতারা জানান, জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান জানাতেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রাইসা মনি।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান এবং কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।

এছাড়াও ধুলদিয়া সহশ্রাম ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া ও মোনাজাতে বক্তারা রাইসা মনির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর