[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হাদীর জানাযায় অংশ নিতে সংসদ ভবনে জড়ো হচ্ছেন লাখো ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ৫:০২ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নেমেছে।

মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র-জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়।

প্রবেশের সময় চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে সারিবদ্ধভাবে হাজারো মানুষ দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম বলেন, “হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানো সৌভাগ্যের বিষয়।

সারাদিন দাঁড়াতে হলেও আমরা প্রস্তুত। আমার ইচ্ছে ছিল, হাদি ভাই সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেব। এখন সেই সুযোগ আর রইল না—এটাই আমার সবচেয়ে বড় কষ্ট।”

জানাজাকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। 

এসআর

সম্পর্কিত খবর