[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:১২ পিএম

চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক

অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং সমন্বয়কারী ডা. মো. জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা কার্যক্রম তদারকির জন্য হাসপাতালের বিভিন্ন বিভাগের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ডা. জাফর ইকবাল জানান, মেডিক্যাল বোর্ড মোট ১১টি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তুলে ধরেছে। এর মধ্যে তৃতীয় পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, হাদির কিডনির কার্যক্ষমতা পুনরুদ্ধার হয়েছে। চিকিৎসকরা জানান, এই উন্নতি বজায় রাখতে সঠিকভাবে ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণ অব্যাহত রাখা প্রয়োজন।

 

এসআর

সম্পর্কিত খবর